![]() কাঁঠালিয়ায় ব্যক্তিগত আক্রোশের শিকার কৃষকের কলাবাগান
৪ March ২০২৬ Wednesday ৯:৫৩:০২ PM
![]() ঝালকাঠির কাঁঠালিয়ায় এক কৃষকের কলাবাগানের কলাসহ শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক হিমাংশু মিস্ত্রি বলেন, ‘বুধবার দুপুরে এলাকার দুই ব্যক্তি ও তাদের সহযোগীরা আমার কলাবাগান থেকে পাঁচ ছড়ি কলা কেটে নেয়। খবর পেয়ে সেই কলা ফেরত নিয়ে আসি। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার কলাবাগানের কলাসহ শতাধিক গাছ কেটে ফেলে। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, ‘শুনেছি এক কৃষকের কলাসহ গাছ কেটে ফেলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’ সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

