Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৪:৫৯ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে ছাত্রদল-যুবদলের মধ্যে পালটাপালটি ধাওয়া, আটক ২
৫ March ২০২৬ Thursday ৯:৩২:৩৩ PM
Print this E-mail this

মুলাদীতে ছাত্রদল-যুবদলের মধ্যে পালটাপালটি ধাওয়া, আটক ২


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের দুপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজিজুল ঢালী ও ইব্রাহীম ব্যাপারী নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে মুলাদী সরকারি কলেজ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। 

গত বুধবার বিকালের মারামারিকে কেন্দ্র করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী ও পৌর যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদারের লোকজনের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজ ও হাসপাতাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেননি বলে জানায় থানা পুলিশ।

ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় দুপক্ষই লোকজন আহত হওয়ার দাবি করলেও হাসপাতালে কেউ ভর্তি হয়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইয়েদুর রহমান। 

এর আগে গত বুধবার বিকাল সোয়া ৫টার দিকে ভ্যানভাড়া নিয়ে বিতর্কের জেরে ওই দুপক্ষের মধ্যে দুই দফা মারামারির ঘটনা ঘটে। 

তবে বৃহস্পতিবারে দুপক্ষের ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ নিয়ে যুবদল ও ছাত্রদল পরস্পরকে অভিযুক্ত করে পালটাপালটি বক্তব্য দিয়েছেন।  

মুলাদী পৌর যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদার বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চরডিক্রী এলাকার কিছু ছাত্র এইচএসসির ফরমপূরণ করতে মুলাদী সরকারি কলেজে যায়। ওই সময় মহিউদ্দীন ঢালীর লোকজন বুধবারের মারামারির জেরে ছাত্রদের ওপর চড়াও হয় এবং তাদের কলেজ ক্যাম্পাসে আটকে মারধরে চেষ্টা করে। সংবাদ পেয়ে দুপুর ১২টার দিকে যুবদলের কিছু নেতাকর্মী ও চরডিক্রী এলাকার সাধারণ মানুষ তাদের উদ্ধার করতে যান। তখন মহিউদ্দীন ঢালী লোকজন নিয়ে যুবদল কর্মীদের ওপর হামলা চালানোর চেষ্টা করে। পরে যুবদল কর্মীরা প্রতিহত করলে ধাওয়া-পালটা ধাওয়া হয়।   

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দীন ঢালী যুবদল নেতাকর্মীদের ওপর হামলা চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, বুধবার বিকালে যুবদল নেতা শাওন হাওলাদারের নেতৃত্বে হাসপাতালের মধ্যে ছাত্রদল কর্মীদের মারধর করা হয়েছে। আহত ছাত্রদলের তিন কর্মী মুলাদী হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনিসহ (মহিউদ্দীন) ছাত্রদল নেতাকর্মীরা আহতদের দেখতে হাসপাতালে যান। ওই সময় যবদল নেতা শাওন হাওলাদার লোকজন নিয়ে হাসপাতালে হামলার চেষ্টা করেন। ছাত্রদল নেতাকর্মীরা তাদের প্রতিহত করলে ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ঘটনার সময় আজিজুল ঢালী ও ইব্রাহীম ব্যাপারী নামে দুজনকে আটক করা হয়েছে। তবে তারা দুজন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার মধ্যে পুলিশের হাতে আটক হয়েছেন। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর মুলাদী সরকারি কলেজ, হাসপাতাল, সিনেমা হলের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com