Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:৫৬ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলার চরফ্যশনে পানির জন্য হাহাকার
৫ March ২০২৬ Thursday ১০:৩৩:৫২ PM
Print this E-mail this

ভোলার চরফ্যশনে পানির জন্য হাহাকার


জলবায়ু পরিবর্তন আর অবৈধ সেচ পাম্পিংযরে কারণে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। এতে টিউবওয়েলগুলো অকেজো হয়ে পড়েছে। বাধ্য হয়ে পুকুর, খাল ও ডোবা থেকে পানি সংগ্রহ করছেন এলাকার বাসিন্দারা।চরফ্যাশন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভাসহ ২১টি ইউনিয়নে সরকারি উদ্যোগে ১০/১২ হাজারটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়া ব্যক্তি মালিকানায় উপজেলায় রয়েছে আরো লক্ষাধিক গভীর নলকূপ। এর মধ্যে ৯ হাজার ৮৫১টি সচল ও সরকারি অর্থায়নে নির্মিত প্রায় ২ হাজার ৫০০ নলকূপ অকেজো আছে। এসবের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে এখানে ৪০ হাজারের বেশি নলকূপের পানি উঠছে না। সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় অর্ধলাখ গভীর নলকূপে মিলছে না পানি।এলাকার বাসিন্দাদের অভিযোগ, চাষাবাদের জন্য সাবমারসিবল সেচ পাম্প দিয়ে অবৈধভাবে মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের ফলে হস্তচালিত প্রায় দেড় হাজার নলকূপ অকার্যকর হয়ে পড়েছে।উপজেলা বিএডিসি কার্যালয় সূত্রে জানা যায়, এই উপজেলায় ২১টি ইউনিয়নের মধ্যে জিন্নাগড়, মাদ্রাজ, হাজারীগঞ্জ, জাহানপুর ইউনিয়নসহ পৌরসভায় বেসরকারিভাবে ১০০ সাব মারসিবল সেচ পাম্প রয়েছে। এসব পাম্প থেকে কৃষি কাজে ব্যবহারের জন্য প্রতিদিন আট ঘণ্টায় গড়ে ৮ লাখ ৬ হাজার ৪০০ লিটার পানি উত্তোলন করা হয়। যার ফলে উপজেলার এই পাঁচটি এলাকার প্রায় ১ লাখ ৮১ হাজার ৯৪ জন মানুষ সুপেয় পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন।

সুপেয় পানির সংকটে পড়া এলাকাগুলো ঘুরে দেখা যায়, আগে যেখানে হস্তচালিত টিউবওয়েল থেকে সহজেই সুপেয় পানি পাওয়া যেত, এখন সেখানে কয়েক মিনিট চাপ দিলেও পানি উঠছে না। কৃষিকাজ, মাছের ঘের এবং ব্যক্তিগত ব্যবহারের জন্য অনেকেই উচ্চক্ষমতাসম্পন্ন সাব মারসিবল পাম্প ব্যবহার করছেন। এসব পাম্প ঘণ্টার পর ঘণ্টা চালিয়ে বিপুল পরিমাণ পানি উত্তোলন করা হচ্ছে। গত কয়েক মাস থেকে এ সমস্যা প্রকট হয়েছে। অনেক পরিবারকে দূর-দূরান্ত থেকে সুপেয় পানি সংগ্রহ করতে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বাজার এলাকাতেও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে কৃষকরা তাদের বোরো আবাদের জন্য প্রতিনিয়ত সাব মারসিবল পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করছেন। এছাড়াও প্রভাবশালী ব্যক্তিরা গভীর নলকূপে শক্তিশালী সাব মারসিবল পাম্প স্থাপন করে অতিরিক্ত হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন করছেন। ফলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। এর প্রভাবে আশপাশের গভীর টিউবওয়েলগুলোতে পানি উঠছে না। চেয়ারম্যান বাজারের পল্লি চিকিৎসক জাকির হোসেন ফিরোজ বলেন, গত শুক্রবার চেয়ারম্যান বাজার জামে মসজিদের সাপ্লাইতে পানি ছিল না, তাই অজু করতে না পেরে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারেননি।

জাহানপুর ইউনিয়নের বাসিন্দা নুরুল ইসলাম হাওলাদার বলেন, দীর্ঘ ৩০ বছর টিউবওয়েল থেকে পানি ব্যবহার করে আসছি। প্রায় তিন মাস আগ থেকে টিউবওয়েলে পানি উঠছে না। পুরো এলাকাতে মাত্র কয়েকটি টিউবওয়েল থেকে এখনো পানি উঠছে।

জাহানপুর ইউনিয়নের ইরি-বোরো গভীর নলকূপ প্রজেক্টের মালিক শাজাহান জানান, কৃষি আবাদের স্বার্থে আমরা নলকূপ বসিয়েছি। নলকূপের জন্য কৃষকদের ভালো হয়েছে। আমাদের ইরি-বোরো ভালো আশা করা যাচ্ছে। এ শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় টিউবওয়েলে পানি উঠছে না।

সাব মারসিবল পাম্প স্থাপনকারী জিন্নাগড় ৭ নম্বর ওয়ার্ডের ফারুক কেরানী বলেন, খাল শুকিয়ে যাওয়ায় আমরা বিকল্প পদ্ধতিতে ভূগর্ভ থেকে পানি উত্তলন করতে বাধ্য হয়েছি। বোরোর আবাদ বাঁচাতে সাব মারসিবল পাম্প ব্যবহার করছি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শোভন বসাক বলেন, নিরাপদ পানির অভাবে মানুষ পুকুর, খাল বা দূষিত উৎসের পানি ব্যবহার করতে বাধ্য হলে ডায়রিয়া, আমাশয় ও চর্মরোগসহ নানা পানিবাহিত রোগের ঝুঁকি বাড়বে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামাল উদ্দিন বলেন, জানুযারির পর যখন সেচকাজের জন্যে পানি উত্তোলন শুরু হয় তখন পানির স্তর দ্রুত হারে নামতে থাকে। অবৈধভাবে স্থাপন করা সাব মারসিবল পাম্পগুলো স্থায়ীভাবে বন্ধ করলে সুপেয় পানির সংকট থেকে সাধারণ মানুষ রেহাই পেত।

উপসহকারী প্রকৌশলী (বিএডিসি) আরিফ হোসেন বলেন, সুপেয় পানির সংকটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অবৈধভাবে স্থাপিত সাব মারসিবল পাম্পগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জন্য উপজেলা প্রশাসনকে জানিয়েছিলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, অবৈধ সাব মারসিবল পাম্প মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com