" />
AmaderBarisal.com Logo

মেহেন্দিগঞ্জে যৌতুকের প্রতিবাদ করায় শ্বশুর-শাশুড়ি সহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগ


আমাদেরবরিশাল.কম

৭ March ২০২৬ Saturday ৪:১৪:৪৭ PM

মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশাল মেহেন্দিগঞ্জের পশ্চিম সুলতানি গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী,শ্বশুর ও শাশুড়ি সহ ৪ জনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে জামাতা ও তার পরিবারের লোকজন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। শুক্রবার (৬ মার্চ) দুপুর দেড়টায় পশ্চিম সুলতানি বাঘা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন শুক্রবার পশ্চিম সুলতানি গ্রামের বাসিন্দা রাজিব বাঘা তার স্ত্রী সালেহা আক্তার কে যৌতুকের দাবিতে মারধর করে। সংবাদ পেয়ে তার মা কহিনুর, বাবা জামাল শাহ, ও খালা ফাতেমা, তাদের বাড়িতে যায়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করলে ক্ষিপ্ত হয়ে রাজীব বাঘা,রাকিব বাঘা,রিপন রাড়ি, কালাম রাড়ি,ও রিয়া সহ অজ্ঞাত আরো ৫-৭ জন পূর্ব পরিকল্পিতভাবে কহিনুর,জামাল,সালেহা ও ফাতেমাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।