![]() আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি’র দুপক্ষের সংঘর্ষ
৮ March ২০২৬ Sunday ১:১০:৪১ PM
আমতলী ((বরগুনা) প্রতিনিধি: ![]() বরগুনার আমতলীতে সিএনজি স্ট্যান্ড দখল নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন: সিএনজি মালিক সমিতির সভাপতি ও পৌর শ্রমিক দলের সভাপতি মিল্টন মিয়া (৪২) এবং উপজেলা যুবদলের সদস্য ও সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রাসেল আকন (৩৮)।
এ দিকে পুলিশ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন মোল্লার একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধার করা দেশীয় অস্ত্রসহ অটোরিকশাটি আমতলী থানা হেফাজতে হয়।
এ বিষয়ে রাহাত ফকির মারধরের কথা অস্বীকার করে বলেন, ‘আগে আমি সিএনজি পরিচালনা করতাম। মিল্টন হাওলাদার জোর করে তা দখল করেছে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

