Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১২:৫৬ AM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ভোলায় বাস-অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ, ৫ ঘণ্টা বন্ধের পর চলাচল
১০ March ২০২৬ Tuesday ৫:০৫:৩৪ PM
Print this E-mail this

ভোলায় বাস-অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ, ৫ ঘণ্টা বন্ধের পর চলাচল


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

গাড়িতে যাত্রী তোলাকে কেন্দ্র করে ভোলার চরফ্যাশন উপজেলায় বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাস শ্রমিকরা।

প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে বাস চলাচল শুরু হয় বলে জানান ভোলা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান বাচ্চু মোল্লা।

এদিন দুপুর ১২টার দিকে চরফ্যাশন সরকারি টাফনাল বারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান ভোলা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে অটোরিকশায় যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে উত্তেজনা ছড়ায়। এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টার দিকে বাস শ্রমিকরা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘাটে ও বাস স্ট্যান্ডে কয়েকশ যাত্রী আটকা পড়েন। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ যাত্রীরা।

ভোলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, বাস শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ভোলা-চরফ্যাশন পথে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়। অটোরিকশা শ্রমিকদের বিচার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, কয়েকদিন পরপর অটোরিকশা শ্রমিকরা কারণে অকারণে তাদের লোকজনের ওপর হামলা করে। এ ঘটনায় সুষ্ঠু সমাধানের দাবি করেন তিনি।

এদিন বিকাল সাড়ে ৫টায় বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা ফজলুর রহমান বলেন, মোটামুটি সমাধান হয়েছে। এখন বাস চলাচল শুরু হয়েছে। 

এ বিষয়ে মঙ্গলবার বেলা ৩টার দিকে ভোলা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

ওসি মনিরুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। বাস স্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে। বিকাল সাড়ে ৪টার দিকে বাস চলাচল শুরু হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com