![]() ভোলার চরফ্যাসনে প্রধানমন্ত্রীর উপহার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু
১০ March ২০২৬ Tuesday ৬:০৮:১৯ PM
চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি: ![]() ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে ভোলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী এই প্রকল্পের দেশব্যাপী উদ্বোধন করার পর ভোলার চরফ্যাসন উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় পর্যায়ে কার্ড বিতরণ করা হয়। দেশের ১৪টি উপজেলার সাথে পরীক্ষামূলকভাবে দ্বীপজেলা ভোলার চরফ্যাসনের ২৮৮টি পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। চরফ্যাসন উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে কার্ড তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
অন্য এক সুবিধাভোগী আরজু বেগম জানান, নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে সরকারের এই সহায়তা তাদের জীবনযাত্রার ব্যয়ভার কমাতে বড় ভূমিকা রাখবে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

