![]() সংস্কারের অভাবে ধ্বংসের পথে সাড়ে ৫০০ বছরের মির্জাগঞ্জের মজিদবাড়িয়া শাহী মসজিদ
১০ March ২০২৬ Tuesday ১১:১৪:৩৫ PM
মির্জাগঞ্জ ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() দক্ষিণাঞ্চলের মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া শাহী জামে মসজিদ। সাড়ে পাঁচশ বছরের পুরোনো এই ঐতিহাসিক স্থাপনাটি আজ অযত্ন আর অবহেলায় তার জৌলুস হারাতে বসেছে। সুলতানি আমলের সাক্ষী এই মসজিদটি সংস্কারের অভাবে এখন ধ্বংসের দ্বারপ্রান্তে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও ইতিহাসপ্রেমীরা। জনশ্রুতি ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী, ইলিয়াস শাহী বংশের সুলতান রুকনুদ্দীন বারবক শাহের শাসনামলে ১৪৬৫ সালে এই মসজিদটি নির্মিত হয়। সুলতান রুকনুদ্দীন শাহ বাকলা (তৎকালীন চন্দ্রদ্বীপ) দখল করার পর মির্জাগঞ্জের এই নিভৃত গ্রামে এক গম্বুজবিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদের নামানুসারেই পরবর্তীকালে এলাকাটির নাম হয় ‘মসজিদবাড়িয়া’।
সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিনের অবহেলায় দরজা-জানালার কপাট নষ্ট হয়ে গেছে এবং পিলারগুলোর অস্তিত্ব বিলীনের পথে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাগজে-কলমে এই পুরাকীর্তিটি সংরক্ষিত থাকলেও বাস্তবে রক্ষণাবেক্ষণের কোনো ছাপ নেই। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত পর্যটক ও গবেষক মসজিদটি দেখতে আসলেও এর জরাজীর্ণ অবস্থা তাদের হতাশ করছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

