![]() বরিশালে প্রেমিকার চোখের লেন্স পাল্টে না দেয়ায় দোকানীর ওপর হামলার চেষ্টা, অতঃপর…
১০ March ২০২৬ Tuesday ১১:২৩:২০ PM
নগর প্রতিনিধি: ![]() প্রেমিকার চোখের লেন্স পরিবর্তন করে না দেওয়ার জেরে চশমার দোকানের কর্মচারীর ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালিয়েছে এক যুবক। তবে কর্মচারীর ওপর হামলার আগেই স্থানীয় ব্যবসায়ীরা ওই যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ব্যস্ততম সদর রোড এলাকার ‘চশমা বাজার’ নামক দোকানে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে এসেছে। তার কাছ থেকে একটি দেশীয় দা জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

