![]() ইউএনওর নাম করে চেয়ারম্যানের ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল
১১ March ২০২৬ Wednesday ৮:৫৭:০৮ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর কলাপাড়ায় ইউএনওর নাম করে গ্রামপুলিশ সদস্য নিয়োগে ধুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিমের ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার সকালে ভাইরাল হওয়া ওই ভিডিওটি নিয়ে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান হাফেজ আব্দুর রহিম খালি গায়ে বসে লুঙ্গি পরিহিত অবস্থায় ভিডিওর বিপরীতে থাকা এক ব্যক্তির কাছ থেকে টাকার বান্ডিল নিচ্ছেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘বোর্ডে থাকমু আমি, ইউএনও আর ওসি। এর বাইরেও তিন চারজন আছে। এছাড়াও ইউএনও অফিসে থাহে ক্লার্ক বশার এবং মামুন হ্যারে দেওয়া লাগবে’ বলতে শোনা যায়। ৬নং ওয়ার্ডের গ্রামপুলিশ সদস্য প্রার্থী তালিমের কাছ থেকে নিয়োগের বিষয়ে ঘুসের টাকার বান্ডিল নেওয়া হয়েছিল বলে একটি সূত্রে জানা গেছে। তবে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটানো হয়েছে এবং টাকাগুলো ফেরত দেওয়ার দাবি করেছেন চেয়ারম্যান আব্দুর রহিম। এদিকে ঘুস গ্রহণের বিষয়টি অবগত না হওয়ার পাশাপাশি শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইউএনও কাউসার হামিদ। এছাড়া ঘুস নেওয়ার ভিডিও ভাইরালের বিষয়ে চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

