Current Bangladesh Time
Sunday July ১২, ২০২৬ ৪:৫৫ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে কালোবাজারে টিসিবি পণ্য বিক্রির চেষ্টা, ১৮০ প্যাকেজ জব্দ
১১ March ২০২৬ Wednesday ১১:৫৫:৪৯ PM
Print this E-mail this

বরিশালে কালোবাজারে টিসিবি পণ্য বিক্রির চেষ্টা, ১৮০ প্যাকেজ জব্দ


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় টিসিবির ১৮০ প্যাকেজ পণ্য জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরের বরিশাল ক্লাব সড়ক থেকে ট্রাক বোঝাই পণ্যগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির সহকারী পরিচালক শতদল মণ্ডল। তিনি বলেন, নগরীতে রমজানে প্রতিদিন ১৫ ট্রাকের মাধ্যমে পাঁচটি পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতিটি প্যাকেজে দুই লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি চিনি, ছোলা বুট এক কেজি ও এক কেজি খেজুর রয়েছে; যার মূল্য ৫৯৫ টাকা। প্রতি ট্রাকে প্রতিদিন ৪০০ প্যাকেজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। কিন্তু নগরের ১২ নম্বর ওয়ার্ডের টিসিবি ডিলার খলিলুর রহমান তার পানামা এন্টারপ্রাইজের নামে বরাদ্দ পাওয়া পণ্য বিক্রি না করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

শতদল মণ্ডল বলেন, গোপন খবর পেয়ে রাত ৯টার দিকে একটি পণ্যবাহী ট্রাক আটক করা হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে পণ্যগুলো টিসিবির বলে প্রমাণ পাওয়া যায়। পরে পণ্যগুলো জব্দ করা হয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এ ঘটনার সঙ্গে জড়িত ডিলার মো. খলিলুর রহমানের ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন টিসিবির এ কর্মকর্তা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com