বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে হামলা
আমাদেরবরিশাল.কম
১২ March ২০২৬ Thursday ১:৪১:১১ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফলে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় দুইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। হারুন অর রশিদের স্ত্রী, শিক্ষক ইশরাত জাহান জানান, ব্যক্তিগত কাজে তার স্বামী বাড়ির বাইরে ছিলেন। তিনি অসুস্থ ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে একদল দুর্বৃত্ত বাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা করে। শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার ডাক শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রæত পালিয়ে যায়। সাংবাদিক মো. হারুন অর রশিদ বলেন, “ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।” বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।