Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » রেশন স্টোরের ৪ কোটি টাকা আত্মসাৎ,ঝালকাঠির পুলিশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
১২ March ২০২৬ Thursday ৪:৪৯:০৪ PM
রেশন স্টোরের ৪ কোটি টাকা আত্মসাৎ,ঝালকাঠির পুলিশের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিনিধি:
পুলিশ লাইনসের রেশন স্টোরে দীর্ঘ ৮ বছরের জালিয়াতির মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ঝালকাঠির ৫ পুলিশ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার মামলা নথিভুক্ত করেন।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা সরকারি কর্মচারী হিসেবে নিযুক্ত থেকে ২০১৩ সাল থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে রেশন সামগ্রী উত্তোলন করেছেন। এর ফলে মোট ৩ কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাৎ করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছে সাবেক মেস ম্যানেজার মো. আলাউদ্দিন, পুলিশ পরিদর্শক আরিফ মাহামুদ, মো. আল মামুন, মো. রেজাউল করিম, কাজী রাজীউজ জামান, কনস্টেবল মো. আতিকুর রহমান, কনস্টেবল ও মেস ম্যানেজার মো. সাইফুল ইসলাম, কনস্টেবল মেহেদী হাসান, অফিস সহকারী মো. তৌফিক এলাহী, ওজনদার মো. জহির উদ্দিন এবং বিক্রয় সহকারী সৈয়দ জসিম উদ্দিন।
দুদকের মামলা সূত্রে জানা যায়, আসামিরা প্রতিটি বছরে ভিন্ন সংখ্যক ভুয়া রেশন কার্ড তৈরি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। উদাহরণস্বরূপ, ২০১৩ সালে ৬০টি, ২০১৪ সালে ৫৬টি, ২০১৫ সালে ৬৩টি, ২০১৬ সালে ৪৯টি, ২০১৭ সালে ৩৯টি, ২০১৮ সালে ৭৪টি, ২০১৯ সালে ৬৭টি, ২০২০ সালে ১৪৮টি এবং ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ২৫২টি কার্ড তৈরি করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
বরিশালের সাবেক ডিসি-এডিসির দুর্নীতি:ভুয়া বিল-ভাউচারে কোটি টাকা আত্মসাতের অভিযোগ