![]() কলাপাড়ায় ধর্ষন চেষ্টায় অভিযুক্তকে জনসম্মুখ্যে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা
১২ March ২০২৬ Thursday ৭:১২:৩৪ PM
![]() সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার দায়ে অভিযুক্ত রিপনকে (৩৫) ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দশকানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এ রায় দেন। পরে স্থানীয় এক প্রভাবশালী জনসম্মুখ্যে ওই ব্যক্তিকে ৫০ জুতার বাড়ি প্রদান করে এ রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। আর সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েন এমন সালিস বৈঠক করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভবাশালী হওয়ায় ওই এলাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে রাজি হয়নি।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন করা হয়। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওই শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন সকলের সম্মতিক্রমে সালিশ হয়েছে। ওই মেয়ের পরিবার চাইলে আদালতের আশ্রয় নিতে পারে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম বলেন, একজন সরকারি কর্মকর্তা কোনভাবেই শালিস বিচার করতে পারেনা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

