Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ১১:০৯ PM
Barisal News
Latest News
Home » চরফ্যাশন » ভোলা » ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ
১৩ March ২০২৬ Friday ৬:০২:০৬ PM
Print this E-mail this

ঢালচরে জাহাঙ্গীর বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ মানুষ


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের তারুয়া সমুদ্রসৈকতসংলগ্ন এলাকার শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনী ওরফে কোরল জাহাঙ্গীরের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় নারী-পুরুষরা।

বুধবার (১১ মার্চ) বিকেলে তারুয়া সমুদ্রসৈকত সড়কে শত শত নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা শ্রমিক দল নেতা জাহাঙ্গীর বাহিনীর সদস্যদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চালচর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হাতেম আলীর ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা এলাকায় মাদক ব্যবসা, চুরি, অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের সঙ্গে অমানবিক আচরণ করে আসছে। এসব ঘটনার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছে।

‎স্থানীয় জেলে আজিজ বাবুল অভিযোগ করেন, একটি প্রভাবশালী চক্রের আশ্রয়ে দীর্ঘদিন ধরে কোরল জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মাদক ব্যবসা পরিচালনা করছে। এ ছাড়া রাতের বেলায় বাড়িঘরে চুরির ঘটনাও ঘটাচ্ছে। মাঝে মাঝে অস্ত্রের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।

‎বিক্ষোভে অংশ নেওয়া রোকসনা বেগম ও সাজু বিবিসহ কয়েকজন নারী অভিযোগ করেন, বিভিন্ন নারীদের কুপ্রস্তাব দেয় জাহাঙ্গীর ও তার ছেলেরা। ‎গত সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোরল জাহাঙ্গীরের ছেলে এমরান, আল-আমিন ও সজিব তাদের বাড়ির টয়লেটের বদনায় মরিচের গুঁড়ো দেয়। এতে তারা আহত হন। বিষয়টি তাদের পরিবারকে জানালে উল্টো হামলা করা হয় এবং এতে ৫-৬ জন আহত হন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

‎স্থানীয় কৃষক কাদের মাঝি বলেন, দ্রুত সময়ের মধ্যে কোরল জাহাঙ্গীর বাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। এলাকাবাসী শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এসব অভিযোগ ছড়াচ্ছে। বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।

‎ঢালচর ফাঁড়ির ওসি এসআই মনিরুজ্জামান জানান, জনগণের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com