![]() গলাচিপা পৌরসভায় ভিজিএফের চালে অনিয়ম: ১০ কেজির বদলে মিলছে ৮ কেজি
১৩ March ২০২৬ Friday ৮:৫১:৪৮ PM
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রতি কার্ডধারীকে ১০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছে মাত্র ৮ থেকে ৯ কেজি, কোথাও এর চেয়েও কম। শুক্রবার সকালে পৌরসভা কার্যালয়ের বিতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুস্থ মানুষের দীর্ঘ ভিড়। ডিজিটাল স্কেলে মেপে অনেকের চাল কম পাওয়া গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এতে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও একই কথা বলেন—গুদাম থেকে বস্তা হিসেবে চাল দেওয়া হয়েছে, মেপে নয়। এদিকে কার্ড বিতরণ নিয়েও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকৃত দরিদ্রদের বাদ দিয়ে প্রভাবশালীদের লোকজনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী এক বৃদ্ধা বলেন, “সরকার ১০ কেজি দেয়, আমরা ৮ কেজি পাই কেন?” এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে। তিনি জানান, ১০ কেজির বদলে কম দেওয়ার কোনো নিয়ম নেই—বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

