" />
AmaderBarisal.com Logo

জাকের পার্টি ছাত্রফ্রন্টের বরিশাল জেলা নেতৃবৃন্দের মতবিনিময় ও দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া


আমাদেরবরিশাল.কম

১৪ March ২০২৬ Saturday ১২:২০:৫৩ PM

নাজমুল হক মুন্না :

জাকের পার্টি ছাত্রফ্রন্ট বরিশাল জেলার উদ্যোগে শুক্রবার রহমতপুর বিমানবন্দর সংলগ্ন বিশ্বওলী শাহসূফী খাজা ফরিদপুরী জামে মসজিদ কমপ্লেক্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে বরিশাল জেলার বিভিন্ন উপজেলার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বরিশাল জেলা সভাপতি মোঃ মিলন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর কমিটির সভাপতি বাহাউদ্দীন বাবু, জেলা সাধারণ সম্পাদক শাওন সরদার, সাংগঠনিক সম্পাদক তুহিন মাহমুদ, প্রচার সম্পাদক শাকিল সরদার, কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সুজন, মিলন হাওলাদারসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় দেশের চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের করণীয় নির্ধারণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরিশেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে দুরুদ ও সালাম পেশ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।