" />
AmaderBarisal.com Logo

মুলাদীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে গেল ট্রাক্টর, কৃষক নিহত


আমাদেরবরিশাল.কম

১৬ March ২০২৬ Monday ৫:০৮:৩২ PM

মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাক্টর উল্টে আমিনুল সিকদার (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আহত হয়েছেন ৯ জন।

সোমবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে মুলাদী-মীরগঞ্জ সড়কের উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষ্ণীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত আমিনুল সিকদার মেহেন্দীগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের নেছার উদ্দীন সিকদারের ছেলে।


আহতরা হলেন: নেছার উদ্দীন সিকদার (৬৫), নূরুল ইসলাম (৪৫), মো. আরিফ হোসেন (৪০), মিরাজ ব্যাপারী (২৮), মো. হানিফ (২৪), আনছার খান (১৮), আজিজুল ইসলাম (২৮), সোহানুর রহমান (২৮) এবং মো. সাইদুল ইসলাম (৩০)।

আহত মিরাজ ব্যাপারী জানান, সোমবার সকালে ট্রাক্টরটি ১০ যাত্রী নিয়ে হলের সামনে থেকে মীরগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়। ট্রাক্টরটি চরলক্ষ্ণীপুর বোর্ড মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন সেতু এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাক্টরটি ছিটকে উল্টে যায় এবং চালকসহ সবাই আহত হন।


পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত আমিনুল সিকদারের আত্মীয় সাইদুল ইসলাম জানান, আমিনুল জরুরি কাজে তার বাবা নেছার সিকদারকে নিয়ে বরিশাল যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইকরা আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৯ জনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।