" />
AmaderBarisal.com Logo

ভোলায় ঈদে পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু


আমাদেরবরিশাল.কম

১৬ March ২০২৬ Monday ৮:০৬:৫৬ PM

ভোলা প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণে সদরের ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত একটি ‘ফ্রি বাস সার্ভিস’ চালু করেছে ভোলা জেলা পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে সদর উপজেলারর ইলিশা লঞ্চঘাটে বিভিন্ন পরিবহন,লঞ্চ ও ফেরি মালিক সমিতির প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে জেলা পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভা শেষে ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার। 

সভায় প্রধান অতিথির বক্তব্যে ভোলার পুলিশ সুপার নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে বিভিন্ন অংশীজন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সিএনজিতে চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করে তিনজনের বেশি যাত্রী বহন না করার ওপর কঠোর নির্দেশ প্রদান করেন,যা মূলত চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে।

পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধে মালিকপক্ষকে সতর্ক করা হয় এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ইনলেয়ার ও আউটলেয়ার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়। এছাড়া জরুরি অসুস্থতায় প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফ্রি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স’ সেবারও ব্যবস্থার কথা জানান পুলিশ সুপার।

ভোলার পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার,আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে ‘বডি ওন ক্যামেরা’ ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানান।

এসময় ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম, ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।