" />
AmaderBarisal.com Logo

কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন


আমাদেরবরিশাল.কম

১৯ March ২০২৬ Thursday ৪:৪৫:৫৯ AM

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাচভিত্তিক সামাজিক সংগঠন গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক প্রধান সমন্বয়কারী মোস্তাফিজুর রহমান সুজন মৃধা এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মৃধা।

নির্বাচনের মাধ্যমে আগামী এক বছরের জন্য আব্দুল্লাহ আল নাসেরকে প্রধান সমন্বয়কারী এবং মো. মাসুম বিল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সমন্বয়কারী (সার্বিক) মো. মশিউর রহমান লিটু, সমন্বয়কারী (অর্থ) মো. বেলায়েত হোসেন, সমন্বয়কারী (প্রোগ্রাম) মো. আলমগীর হোসেন পলাশ, সমন্বয়কারী (প্রচার) মো. মনিরুল ইসলাম এবং সমন্বয়কারী (অফিস ব্যবস্থাপনা) সুজন দাস।

নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।