" />
AmaderBarisal.com Logo

নৌপথে ঘরমুখো মানুষের ঢল, ঘাটে নামতেই পরিবহনের অভাবে ভোগান্তি


আমাদেরবরিশাল.কম

১৯ March ২০২৬ Thursday ৩:০৭:১১ PM

ভোলা প্রতিনিধি:

ঈদে নৌপথে ভোলার যাত্রীদের স্রোত অব্যাহত রয়েছে। ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকা থেকে লঞ্চ-ট্রলারবোঝাই করে ঘরে ফিরছেন যাত্রীরা।

বুধবার (১৭ মার্চ) রাতে ঢাকার সদর ঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে নিজ নিজ ঘাটে যাত্রী নামিয়ে আবারও ঢাকায় ফিরে যায়।


জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই লঞ্চগুলো দুপুর থেকে একে একে ঘাটে ভিড়তে শুরু করেছে। এ ছাড়া বৃহস্পতিবার ভোর ৭টা থেকে লক্ষ্মীপুর ও বরিশাল থেকে যাত্রী নিয়ে আসা নৌযানগুলো ভোলার ইলিশা ও ভেদুরিয়া ঘাটে ভিড়তে দেখা গেছে।

এ দিকে, দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা ঘাটে নামার পর গন্তব্যে পৌঁছার জন্য প্রয়োজনীয় পরিবহন না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। ইলিশা ঘাটের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা সিন্ডিকেট করে কয়েকগুন বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। লঞ্চ যাত্রীরা স্বস্তিতে থাকলেও ঘাটে নামার পর ভোগান্তির কারণে ক্ষোভ প্রকাশ করেছেন।


ঘাট সূত্রে জানা গেছে, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ঢাকা থেকে আসা ১৯টি লঞ্চ ভোলার ইলিশাসহ  বিভিন্ন উপজেলায় যাত্রী পরিবহন করেছে। এ ছাড়া লক্ষ্মীপুর ও বরিশাল থেকে আরও ১৫টি লঞ্চ ভোলার ঘাটে ভিড়েছে।

ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় জানান, নিরাপত্তা নিশ্চিত করা ও বাড়তি ভাড়া নেয়া বন্ধে ব্যবস্থা নিচ্ছে বিআইডব্লিউটিএ।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।