![]() সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাউখালীতে ঈদ উদযাপন
২০ March ২০২৬ Friday ২:০৪:৪৪ PM
![]() কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পিরোজপুরের কাউখালীতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। উপজেলার শিয়ালকাঠী গ্রামে মোল্লাবাড়ি এলাকায় শুক্রবার (২০ মার্চ) সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ![]() সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের এমন ধারা এক দশক ধরে চলে আসছে। এ সময় ঈদ জামাতের ইমামতি করেন মো. জহিরুল ইসলাম। এলাকা বাসী জানান, উপজেলার একটি অংশের মুসল্লিরা শিয়ালকাঠি এই মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদ উদযাপন করে আসছেন। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদ পালনের বিষয়ে তাদের নিজস্ব বিশ্বাস রয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


