![]() কলাপাড়ায় ৮ গ্রামের ১০ হাজার মানুষের আগাম ঈদ উদযাপন
২০ March ২০২৬ Friday ৭:১১:৩৩ PM
![]() সৈয়দ মো. রাসেল, কলাপাড়া(পটুয়াখালী) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করেছেন ৮ গ্রামের ১০ হাজার মানুষ। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে নয়টায় সদর উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ![]() এছাড়া চম্পাপুর, সাফাখালী, লালুয়া, ফুলতলী, পাঁচজুনিয়া, বালিয়াতলী ও কলাপাড়া পৌর শহরের নাইয়া পট্টিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ-উল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।নিশানবাড়িয়া শাহসুফি মমোতাজিয়া দরবার শরীফের পরিচালকদ্বয় সহোদর মো: নিজাম বিশ্বাস ও মো: রনি বিশ্বাস বলেন, আমরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে আমরা বংশগত ভাবে দীর্ঘ বছর ধরে এ দরবার শরিফ পরিচালনা করে আসছি। আর প্রায় ২০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আমরা এ ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছি। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||


