![]() ঈদের পোশাকের ছলে অপহরণ: পটুয়াখালী থেকে শ্যামপুর–যেভাবে উদ্ধার হলো ৯ বছরের হোসেন
২১ March ২০২৬ Saturday ৭:৫৫:১৬ PM
পটুয়াখালী প্রতিনিধি: ![]() নতুন জামা পরে ঈদে আনন্দ করবে–এমন এক চিলতে স্বপ্নই কাল হতে বসেছিল ৯ বছরের মাদ্রাসা ছাত্র মোহাম্মদ হোসেনের জন্য। ঈদের পোশাক কিনে দেয়ার প্রলোভনে পড়ে অপহরণের শিকার হওয়া এই শিশুকে রাজধানীর শ্যামপুরের একটি অন্ধকার ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত মূল হোতা আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বন্দর উপজেলার চাঁনপুর এলাকা থেকে নিখোঁজ হয় হোসেন।
প্রাথমিক অবস্থায় নিরুপায় হয়ে পরিবারটি ১৫ হাজার টাকা পাঠালেও মুক্তি মেলেনি হোসেনের। অপহরণকারী আলী হোসেন শিশুটিকে রাজধানীর শ্যামপুরের একটি ভাড়া বাসায় তালাবদ্ধ করে রেখে কৌশলে পালিয়ে যায় তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

