বাউফলে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আমাদেরবরিশাল.কম
২৩ March ২০২৬ Monday ১২:২৮:১৩ PM
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকাসহ মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২২ মার্চ) সন্ধা ৬টার দিকে উপজেলার বাউফল পৌরসভার কাগজীরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাইনুল ইসলাম সুমন (৪০) বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছাপুরা গ্রামের মো. মালেক হাওলাদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার একটি দল পৌরসভার কাগজীরপুল এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে মাইনুল ইসলামকে আটক করা হলে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাইনুল ইসলাম বাকেরগঞ্জ-কালিশুরী সড়ক ব্যবহার করে বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলেন। বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, অভিযুক্ত মাইনুল ইসলাম সুমনকে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।