" />
AmaderBarisal.com Logo

পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল ম্যাচ: খেলার সময় হাতাহাতি, উত্তাপ ছড়ালো মাঠের বাইরেও


আমাদেরবরিশাল.কম

২৩ March ২০২৬ Monday ১২:৪৭:০১ PM

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরে ঈদ পরবর্তী প্রীতি ফুটবল খেলা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) রাত ১০টার দিকে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত প্রীতি ফুটবল খেলায় এ ঘটনা ঘটে।

বিদ্যালয়টির বিভিন্ন সালের এসএসসি ব্যাচের মধ্যে খেলার আয়োজন করা হয়। খেলা চলাকালীন ২০২৪ এবং ২০২৬ ব্যাচের ছাত্রদের মধ্যে হাতাহাতি শুরু হয়।

হাতাহাতি মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। ২০২৪ ব্যাচের ছাত্ররা বহিরাগতদের সঙ্গে মিলে ২০২৬ ব্যাচের ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় শাওন নামের এক শিক্ষার্থীকে ঘুষি ও কিল দিয়ে আঘাত করা হয়।

এতে উভয় পক্ষের সংঘর্ষে তিন থেকে চারজন আহত হন। ঘটনার কারণে শহরের পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ কয়েকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে পুলিশ ও জেলা ছাত্রদলের সহযোগিতায় ঘটনার মীমাংসা করা হয়। তবে এ বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।