" />
AmaderBarisal.com Logo

বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু


আমাদেরবরিশাল.কম

২৩ March ২০২৬ Monday ২:৩৯:৫১ PM

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:


পটুয়াখালীর বাউফল উপজেলায় পানিতে ডুবে মোহাম্মদ আরাফাত হোসেন (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের নুরুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সে পাশের শৌলা গ্রামে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শী মো. মাসুম নামে এক তরমুজ চাষী বলেন, ঘটনার সময় তিনি অন্যান্য কৃষকদের সঙ্গে খেতে কাজ করছিলেন। হঠাৎ তিনি দেখতে পান শৌলা মাতব্বর বাড়ির সামনে খালে একটি শিশুর দেহ পানিতে ভাসছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে দ্রæত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি খালে পড়ে পানিতে ডুবে যায়।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালাইয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফিরোজ হাওলাদার। তিনি বলেন, “ঈদের আনন্দের মধ্যে এমন হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।