![]() বাউফলে ‘উপহারবিহীন দাওয়াত’ নিয়ে ব্যতিক্রমী কমিটি
২৪ March ২০২৬ Tuesday ১০:২৮:৫২ AM
বাউফল প্রতিনিধি: ![]()
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় বাউফল পৌর শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত বৈঠকে প্রাথমিকভাবে এ কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাউফল প্রেসক্লাবের সদস্য মু.অহিদুজ্জামান সুপন। সদস্য সচিব হয়েছেন প্রথম আলোর উপজেলা প্রতিনিধি ও বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবি মিজানুর রহমান। আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন দশমিনা ডলি আকবর মহিলা কলেজের অধ্যক্ষ ও বাউফল প্রেসক্লাবের সদস্য মো. সোহরাব হোসেন। উদ্যোক্তারা বলছেন, সামাজিক অনুষ্ঠানে দাওয়াতের সঙ্গে উপহার বা অর্থের একটি অঘোষিত চাপ তৈরি হয়েছে, যা অনেক ক্ষেত্রে আন্তরিক সম্পর্কের জায়গাটিকে দুর্বল করে দিচ্ছে। সেই জায়গা থেকেই তারা একটি বিকল্প চিন্তা সামনে আনতে চান। কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান সুপন জানান, প্রায় দুই বছর ধরে তিনি কোনো সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেলেও উপহার ছাড়াই অংশগ্রহণ করছেন। এতে তিনি কোনো অস্বস্তি বোধ করেন না, বরং এটিকে তিনি স্বাভাবিক ও আন্তরিক সম্পর্কের প্রকাশ হিসেবে দেখেন। তার ভাষায়, “দাওয়াত মানে আন্তরিক আমন্ত্রণ। সেখানে যদি উপহারের বিনিময় যুক্ত হয়, তাহলে সেটা আর নিছক সম্পর্ক থাকে না, এক ধরনের লেনদেনে পরিণত হয়।” সদস্য সচিব এবি মিজানুর রহমানও একই মত পোষণ করেন। তিনি বলেন, “যদি কেউ আমাকে দাওয়াত দেয়, তাহলে সেটা খাওয়ানোর জন্যই দেয়। সেখানে আবার উপহার বা টাকা দেওয়ার বিষয়টা অযৌক্তিক মনে হয়। তা না হলে হোটেল-রেস্তোরাঁয় খাওয়া বেশি স্বাধীন—সেখানে নিজের পছন্দমতো খাবার নেওয়া যায়। কিন্তু বিয়ে বাড়িতে নির্ধারিত খাবারই খেতে হয়, আবার তার জন্য উপহারও দিতে হয়—এটা যৌক্তিক নয়।” কমিটির নেতারা মনে করেন, সমাজে ধীরে ধীরে এমন একটি সচেতনতা তৈরি হওয়া দরকার, যেখানে দাওয়াত মানেই কোনো ধরনের আর্থিক বা উপহারের বিনিময়—এই ধারণা থেকে মানুষ বেরিয়ে আসবে। তাদের মতে, এতে সামাজিক সম্পর্ক আরও স্বচ্ছ ও আন্তরিক হবে। তবে এই উদ্যোগের বিরোধিতাও দেখা দিয়েছে। তিনি আরও বলেন, সামাজিক অনুষ্ঠানে উপহার দেওয়া শুধু লেনদেন নয়, বরং শুভেচ্ছা ও অংশগ্রহণের একটি প্রতীক। সেটিকে পুরোপুরি অস্বীকার করলে সামাজিক বন্ধন ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশিষ্টজনদের মতে, বাউফলে ‘উপহারবিহীন দাওয়াত’ ধারণা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এটি কতটা সমাজে গ্রহণযোগ্যতা পায়, নাকি বিতর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে—সেটাই এখন দেখার বিষয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

