" />
AmaderBarisal.com Logo

ঈদে লঞ্চযাত্রায় স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী


আমাদেরবরিশাল.কম

২৪ March ২০২৬ Tuesday ১:৫৫:২৮ PM

নগর প্রতিনিধি:

এবার ঈদে লঞ্চযাত্রায় স্মরণকালের সবচেয়ে কম দুর্ভোগ হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

তিনি বলেছেন, লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে আরও কম ভাড়া যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে। অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের যতটুকু সামর্থ্য আছে পুরোটা উজাড় করে দিয়ে সৎভাবে কাজ করছি কি না সেটি দেখবেন।

সোমবার (২৩ মার্চ) রাতে বরিশাল নদীবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

রাজিব আহসান বলেন, লঞ্চের যে ১০ ভাগ ভাড়া কমানোর কথা সেই চার্ট লঞ্চে টানানো আছে কি না সেটি দেখেছি। লঞ্চে ডেকে ও কেবিনে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে। কিন্তু যতটুকু সামর্থ্য আছে পুরোটা উজাড় করে দিয়ে আমরা সৎভাবে কাজ করছি কিনা সেটি দেখবেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, লঞ্চের সামনে যাত্রী ডাকা স্থায়ীভাবে বন্ধে বিআইডব্লিউটিএর কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো জাহাজে যদি ডেকে যাত্রী নেওয়া হয় বা কাউকে টানাহেঁচড়া করার অভিযোগ পেলে জাহাজ মালিক ও কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লঞ্চের টার্মিনাল সমস্যার বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, এমপি বলেন, লঞ্চের পেছনে কোনো লঞ্চ যাতে না ভেড়ে সে বিষয়ে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

এর আগে বরিশাল নদীবন্দর এবং নদীবন্দরে নোঙর করা ৯টি লঞ্চ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। এ সময় তিনি যাত্রীদের সঙ্গে কথা বলে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। 

পরিদর্শনকালে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ খায়রুল আলম সুমন এবং বরিশাল নদীবন্দর কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।