![]() বানারীপাড়ায় গাঁজা চাষ ও বহনের অভিযোগে মোবাইল কোর্টে দুইজনকে জেল-জরিমানা
২৪ March ২০২৬ Tuesday ৮:১২:০৭ PM
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ![]() বরিশালের বানারীপাড়ায় গাঁজা চাষের অভিযোগে মিলন (৫০) নামের একজনকে এবং গাঁজাসহ আটক হৃদয়কে (২৫) ভ্রাম্যমান আদালতে জেল ও জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে গাঁজা গাছ চাষের দায়ে বানারীপাড়া বন্দর বাজারের চা ও কনফেকশনারি ব্যবসায়ী মোঃ মিলন হোসেনকে আটক করা হয়। এসময় তিনটি গাঁজা গাছ জব্দ করা হয়। তাকে আটকে অভিযান পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব। তিনি তাৎক্ষনিক মোবাইল কোর্ট (ভ্রাম্যমান আদালত) পরিচালনা করে মিলনকে তিন মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড আদায় করেন। একই দিন দুপুরে বানারীপাড়া পৌরসভার মাহিন্দ্র-আলফা স্ট্যান্ড থেকে পিরোজপুর জেলার স্বরূপকাঠী ( নেছারাবাদ) উপজেলার কুনিয়ারী গ্রামের রুহুল আমিনের ছেলে হৃদয় হাসানকে ৬ পুড়িয়া গাঁজাসহ আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। এ মোবাইল কোর্টও পরিচালনা করেন বানারীপাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জি এম এ মুনীব। পরে তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

