![]() কলাপাড়ায় মাইক্রোবাসের ধা-ক্কা: সেনাবাহিনীর গাড়ির নি’চে প’ড়ে দুই যুবক আ’হ’ত
২৪ March ২০২৬ Tuesday ১১:০১:৩৪ PM
কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি: ![]() কলাপাড়ায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কের একটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মোঃ নয়ন (২৩) ও মাসুম (৩০)। তারা আমতলী থেকে মোটরসাইকেলযোগে কলাপাড়ার দিকে আসছিলেন বলে জানা গেছে। এ সময় একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়ে পাশ দিয়ে চলা সেনাবাহিনীর একটি গাড়ির নিচে পড়ে আরও আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

