![]() দুমকিতে বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তা অবরোধ করার অভিযোগ
২৬ March ২০২৬ Thursday ৮:৫৯:০৮ PM
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ![]() পটুয়াখালীর দুমকি পূর্ব কার্তিকপাশা গ্রামে প্রভাব খাটিয়ে একটি চলাচলের রাস্তা অবরোধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতা ও তার সহযোগীদের বিরুদ্ধে। বুধবার (২৫ মার্চ) কার্তিকপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র চলাচলের পথটি হঠাৎ করে বেড়া দিয়ে ঘিরে ফেলা হয় এবং সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়। ফলে ১০টি পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের হওয়া, স্কুল-কলেজে যাওয়া কিংবা নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের অবস্থা সবচেয়ে বেশি শোচনীয় হয়ে উঠেছে। অভিযোগকারীরা জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ বা আইনি প্রক্রিয়া ছাড়াই লেবুখালী ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মনির ফকিরের নেতৃত্বে শাহজাহান সিকদার ও আইয়ুব আলী শরীফসহ কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে তাদের চলাচলের পথটি বন্ধ করে দেন। ভুক্তভোগীরা অবিলম্বে রাস্তা উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেন। স্থানীয়দের ভাষ্য, ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত সমাধান না হলে যেকোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলতে চাইলে তাদের বাড়িতে পাওয়া যায়নি এবং মুঠোফোনেও সাড়া মেলেনি। দুমকি থানার কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

