![]() বরিশালে দুই তেলের দোকানকে জরিমানা
২৭ March ২০২৬ Friday ৫:১৯:৩৬ PM
নগর প্রতিনিধি: ![]() সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি এবং পরিমাপে কম দেওয়ার অভিযোগে বরিশালে দুটি জ্বালানি তেল বিক্রির দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফুজ্জামান পলিন। অভিযানে উপস্থিত বিএসটিআই বরিশাল বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রির দায়ে নগরীর পোর্ট রোডের মেসার্স ফারুক এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ১০ লিটার ডিজেলে দেড়শ মিলিলিটার কম দেওয়ার অপরাধে মেসার্স জিয়া ব্রাদার্সকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় একটি ফল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ত্রুটিপূর্ণ পরিমাপক যন্ত্রগুলো ধ্বংস করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ৭ দিনের মধ্যে নতুন পরিমাপক যন্ত্র প্রস্তুত করে বিএসটিআইয়ের অনুমোদন নিয়ে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

