![]() কুয়াকাটা থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল যুবকের
২৮ March ২০২৬ Saturday ১:২৭:৪৬ AM
বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি: ![]() বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সোহেল খন্দকার (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সোহেল খুলনার দেবেনগর দিঘলিয়ার দেলোয়ার খন্দকারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৩ টা ৪০ মিনিটে লেবুখালী সেনানিবাস সংলগ্ন সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের উপর এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার খুলনা থেকে নিহত মোঃ সোহেল খন্দকার ও মো: ইমরান দুই বন্ধু মোটরসাইকেলে কুয়াকাটা যায়। আজ বিকেলে তারা কুয়াকাটা থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন। এ সময় বাকেরগঞ্জের লেবুখালী এসে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পরিবহন কুয়াকাটাগামী ইউরোকোচ পরিবহনের এসিবাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সোহেল খন্দকার ঘটনাস্থলে নিহত হন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আরোহী ইমরান আহত হন। বাকেরগঞ্জ থানার ওসি খন্দকার সোহেল রানা বলেন, যাত্রীবাহী পরিবহন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুুবক নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক পরিবহনটি পুলিশ জব্দ করেছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

