Current Bangladesh Time
Tuesday May ২৬, ২০২৬ ২:৫৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বাসের ট্রিপ কমে গেছে, লঞ্চেও ঠাঁই নেই যাত্রীদের
২৮ March ২০২৬ Saturday ১:৫১:৪৮ PM
Print this E-mail this

বাসের ট্রিপ কমে গেছে, লঞ্চেও ঠাঁই নেই যাত্রীদের


নিজস্ব প্রতিনিধি:

ঈদের ছুটি শেষে বাড়ী ফেরার পথে নাড়ীর টানে যাত্রীরা বিপাকে পড়েছেন। তেলের সংকটের কারণে বাসের ট্রিপ কমে গেছে অর্ধেকে। ফলে বাসে সিট না পাওয়ায় বহু যাত্রী বাধ্য হয়ে লঞ্চে উঠতে চেয়েছেন।  

শুক্রবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ১৪টি লঞ্চেও উঠতে পারেননি কয়েকশত যাত্রী। শেষ পর্যন্ত অনেকে সড়কপথে ছোট আকারের অভ্যন্তরীন রুটের বাসে চড়ে ঢাকা যাচ্ছেন। 

সাকুরা পরিবহনের সহকারী জেনারেল ম্যানেজার পলাশ হাওলাদার জানান, তেলের সরবরাহ কম হওয়ায় নির্ধারিত ৫০টির মধ্যে মাত্র ২৫টি ট্রিপ সম্পন্ন করা সম্ভব হয়েছে। বরং জেলা ও দূরপাল্লার সব পরিবহন কোম্পানিই অর্ধেক ট্রিপ চালাচ্ছে। 

ফিলিং স্টেশনগুলোতেও ভিড় লক্ষ্য করা গেছে। সুরভী ফিলিং স্টেশনের কর্মচারী মো. সাব্বির বলেন, আমরা বাসসহ সব পরিবহনকে তেল দিচ্ছি, তবে তা নির্দিষ্ট পরিমানে। 

ইসরাইল তালুকদার ফিলিং স্টেশনের ডেপুটি ম্যানেজার অশোক দাস জানিয়েছেন, অনেকে কৃত্রিম সংকট তৈরি করতে ট্যাংকি ফুল করছে। তাই সবাইকে নির্দিষ্ট পরিমানে তেল দেওয়া হচ্ছে। বিশেষভাবে যাত্রীবাহি পরিবহনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 

বরিশাল নদী বন্দরে দেখা গেছে, ঢাকা যাওয়ার লঞ্চগুলোর ডেক, কেবিন ও ছাদে বহু মানুষ উঠেছেন। মানামী লঞ্চের সুপারভাইজার মুহাম্মদ বাপ্পী বলেন, ঈদের পরে যাত্রী চাপ বেশি হওয়ায় এই তিন দিনের কেবিন আগেই বুক হয়ে গিয়েছিল। এ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সুপারভাইজার নূর খান মাসুদ ও সুন্দরবন ১৬ লঞ্চের যাত্রী আব্দুস সোবাহান জানিয়েছেন, ডেকে জায়গা পেতে মানুষকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। 

বরিশাল নদী বন্দরের কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সন্ধ্যার পরে যাত্রী চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে কোনো লঞ্চকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে যাত্রা করতে দেওয়া হবে না। আমরা কড়া নজরদারি করছি। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, কর্মস্থলগামী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নদী বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ান করা হয়েছে। এছাড়া লঞ্চ কতৃপক্ষকে সতর্ক করা হয়েছে যেন যাত্রীদের দুর্ভোগ বা শঙ্কায় পড়তে না হয়। 

যাত্রীরা বিভিন্ন বিকল্প ব্যবস্থা নিয়ে ঢাকা ফেরার চেষ্টা করছেন। এক ইন্টারনেট প্রোভাইডর কর্মকর্তা রবীন রহমান বলেন, যেভাবেই হোক ঢাকা পৌঁছাতে হবে। বাধ্য হয়ে থ্রি-হুইলারে করে রওনা দিয়েছি। অন্য যাত্রীরা পিকআপ বা কাভার্ড ভ্যানে চড়ে যাত্রা চালাচ্ছেন। 

সবমিলিয়ে, তেলের সংকট ও যাত্রী চাপের কারণে ঈদযাত্রার ফিরতি পথে বড় ধরনের জটিলতা দেখা দিয়েছে।  

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com