Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:০১ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » মুলাদীতে সকালে হাতকড়াসহ আসামি ছিনতাই, রাতে গ্রে প্তা র
২৯ March ২০২৬ Sunday ৬:০২:২৭ PM
Print this E-mail this

মুলাদীতে সকালে হাতকড়াসহ আসামি ছিনতাই, রাতে গ্রে প্তা র


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীর জয়ন্তী নদী থেকে হাতকড়াসহ বাচ্চু খান নামে এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে অভিযান চালিয়ে সেই আসামিকে আবারও গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শনিবার রাতে চরকালেখান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাচ্চু খান উপজেলার চরকালেখান ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের আমির হোসেন খানের ছেলে। গত শনিবার দুপুরের দিকে মৃধারহাট-ভেদুরিয়া খেয়াঘাট এলাকায় জয়ন্তী নদীর মধ্যে ট্রলার থেকে তাকে ছিনিয়ে নিয়েছিল তার লোকজনেরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ভেদুরিয়া গ্রামের ছালাম মুন্সীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে মুলাদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিন উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে বাচ্চু খানকে আটক করেন। তাকে নিয়ে থানায় রওয়ানা দিয়ে নদী পারাপারের সময় ভেদুরিয়া থেকে ট্রলারটি জয়ন্তী নদীর মাঝখানে পৌঁছালে ৪টি ট্রলারে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ট্রলার ঘিরে ফেলে এবং হাতকড়াসহ বাচ্চু খানকে ছিনিয়ে নেয়।

এই ব্যাপারে মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার পরপরই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ নিয়ে অভিযান করা হয়। পরে রাতেই ওই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুলাদীতে একটি বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনায় ছালাম মুন্সীর স্ত্রী রাশিদা বেগম বাদী হয়ে বাচ্চু খানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৯ জনসহ ৪৫ জনকে আসামি করে শনিবার রাতে মুলাদী থানায় মামলা করেছেন। এই ঘটনায় বাচ্চু খানকে আটকের পর আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com