![]() পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় অনুষ্ঠিত
২৯ March ২০২৬ Sunday ৬:১৬:১৫ PM
ঝালকাঠি প্রতিনিধিঃ ![]() পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তাফা কামালের বাড়ির পিছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা আটটি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় মো. সিরাজ শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. এনায়েত শিকদারের ঘোড়া তৃতীয় হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজনকারীরা। ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। লতাবুনিয়া গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

