![]() বাবুগঞ্জে চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি ঘোষণা সভাপতি শাহাজুল সম্পাদক মাসুদ রাড়ী
২৯ March ২০২৬ Sunday ৮:২৪:২৩ PM
![]() বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনে ৪নং চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। মোঃ শাহজুল ইসলামকে সভাপতি এবং মোঃ মাসুদুর রহমান (মাসুদ রাড়ি)কে সাধারণ সম্পাদক করে এই কমিটি অনুমোদন দেয়া হয়। রবিবার (২৯ মার্চ) জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব ও সদস্য সচিব এবায়দুল হকের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে । এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ইউনিয়ন যুবদলের নতুন কমিটির সভাপতি মোঃ শাহজুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া একটি বড় দল। দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তবে কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে নিয়ে ওই কমিটি গঠন করা হবে। উক্ত অনুমোদিত কমিটি আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেন উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্যসচিব। বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

