![]() বরগুনার ফিলিং স্টেশনগুলোতে ৬ ট্যাগ অফিসার নিয়োগ
২৯ March ২০২৬ Sunday ৮:৫৬:২১ PM
বরগুনা প্রতিনিধি: ![]() চলমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদার করতে বরগুনা জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে ছয়জন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্দেশনার আলোকে জেলা প্রশাসনের মাধ্যমে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের মজুদ, বিক্রয় কার্যক্রম ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত তদারকি করবেন। পাশাপাশি কোনো অনিয়ম, কৃত্রিম সংকট বা অবৈধ সরবরাহের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত প্রশাসনকে জানাবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরগুনা সদরের মেসার্স এস এন্ড বি ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ এমাদুল হক, আমতলীর সৈকত ফিলিং স্টেশনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান, রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে বিএডিসির উপসহকারী প্রকৌশলী মুয়াইমিনুর ইসলাম এবং মেসার্স কেএস ফিলিং স্টেশনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহাগ মিয়া দায়িত্ব পালন করবেন। এছাড়া পাথরঘাটা উপজেলার তুরাগ অয়েল অ্যান্ড গ্যাস সার্ভিস লিমিটেডে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান দায়িত্বে থাকবেন। পাথরঘাটা ফিলিং স্টেশনেও প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা তদারকির দায়িত্ব পালন করবেন। প্রশাসনিক আদেশে কর্মকর্তাদের তিনটি প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে।এগুলো হলো ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ যাচাই, বিক্রয় কার্যক্রমে কৃত্রিম সংকট সৃষ্টি হচ্ছে কি না তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং অবৈধভাবে তেল সরবরাহ হচ্ছে কি না সে বিষয়ে প্রশাসনকে নিয়মিত অবহিত করা। জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

