" />
AmaderBarisal.com Logo

ঝালকাঠির গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্র আলিফের মরদেহ তিনদিন পর উদ্ধার


আমাদেরবরিশাল.কম

৩০ March ২০২৬ Monday ৪:১৮:২০ PM

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির গাবখান নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

ঝালকাঠি শহরের কিফাইতনগর এলাকায় সোমবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় মো. আলিফ (১৫) নামের ওই কিশোরের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

পরিবার জানায়, হবিগঞ্জের একটি মাদরাসার আলিম শ্রেণির ছাত্র আলিফ ঈদের পাঁচদিন আগে ঝালকাঠিতে তার নানা বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার দুপুরে ছোট ভাই ও খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে নামে সে। তবে আলিফ সাঁতার জানতো না। গোসলের একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। নিখোঁজের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে নিখোঁজের তিনদিন পর নদীতে তার লাশ ভেসে ওঠে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।