![]() কাউখালী প্রেসক্লাবের নতুন কমিটিঃ সভাপতি রবিন, সম্পাদক মনির
৩০ March ২০২৬ Monday ৬:০৫:২৪ PM
![]() কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। রোববার (২৯মার্চ) রাতে প্রেসক্লাবে এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভার সংবাদদাতা রবিউল হাসান রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমাদের বার্তা ও দ্যা ফিনান্সিয়াল পোস্ট প্রতিনিধি রবিউল হাসান মনির। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি: রতন কুমার দাস (দৈনিক যুগান্তর ), সহ-সাধারণ সম্পাদক: নজরুল ইসলাম সবুজ (দৈনিক আমার সংবাদ): কোষাধ্যক্ষ: সানমুন রেজা (দৈনিক জনবাণী); দপ্তর ও প্রচার সম্পাদক: বিকাশ হালদার (দৈনিক দেশকাল ),কার্যনির্বাহী সদস্য- এনামুল হক (দৈনিক ইনকিলাব): তারেকুর রহমান তারেক (দৈনিক তৃতীয় মাত্রা); শেখ রিয়াজ আহমেদ নাহিদ (দৈনিক আজকের দর্পণ)। কমিটি গঠনের পূর্বে সিনিয়র সাংবাদিক রতন কুমার দাসের সভাপতিত্বে প্রেসক্লাবে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।বার্তা প্রেরকঃরবিউল হাসান রবিনকাউখালী,পিরোজপুর। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

