" />
AmaderBarisal.com Logo

মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন


আমাদেরবরিশাল.কম

৩১ March ২০২৬ Tuesday ৯:২৫:৩৩ PM

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

পিরোজপুরের মঠবাড়িয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষে প্রযুক্তি নির্ভর সম্পদ ব্যাবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় মঠবাড়িয়া উপজেলা কৃষি ভবন মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। 

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ.কে. এম মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। 

এসময় পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল হাই মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিনুল হক বকাউল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান, মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার প্রমুখ। 

দুই দিনব্যাপী এ বায়োগ্যাস প্লান্ট স্থাপনে উদ্বুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করছেন।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।