" />
AmaderBarisal.com Logo

ভান্ডারিয়ায় ২৩২০ লিটার ডিজেল জব্দ, দুজনকে জরিমানা


আমাদেরবরিশাল.কম

১ April ২০২৬ Wednesday ৮:৩১:১৮ PM

ভান্ডারিয়া ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে মজুত দুই হাজার ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেলে উপজেলার উত্তর শিয়ালকাঠী ফকির বাড়ির মোড় এলাকায় তানভির এন্টারপ্রাইজের একটি গুদাম ঘর ৯৫০ লিটার ও একই গ্রামের বানচার খাল সংলগ্ন সিদ্দিক মিরর বাড়ির উঠান থেকে ১৩৭০ লিটার তেল উদ্ধার করে জব্দ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার এবং ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তানভির এন্টারপ্রাইজের গুদামে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ডিজেল জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হাওলাদার জব্দকৃত তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তা জব্দ করা হয় ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই এলাকার বানচালখাল সংলগ্ন সিদ্দিক মিরার বাড়ির উঠান থেকে ১৩৭০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। মজুতকারী বৈধ কাগজপত্র দেখাতে না পারায় মোহাম্মদ সিদ্দিক মিরাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বুধবার সকাল ১১টা ও বিকেল ৫টার দিকে সরকারি নির্ধারিত মূল্যে প্রতি লিটার ৯৬ টাকা ৩৯ পয়সা দরে উন্মুক্ত নিলামের মাধ্যমে জব্দকৃত তেল বিক্রি করা হয়। নিলামে অংশ নিয়ে বায়জিদ এন্টারপ্রাইজ ও ফয়সাল এন্টারপ্রাইজ ডিজেল ক্রয় করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার জানান, অবৈধভাবে জ্বালানি তেল মজুত করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে ও জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সকাল সারে ১০টার দিকে বার্তা ভবন সংলগ্ন খান এন্টারপ্রাইজে মূল্য তালিকা (রেট চার্ট) প্রদর্শন না করা ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগে রিপন খান নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।