![]() নলছিটিতে ১৭০০ কেজি জাটকা জব্দ
১ April ২০২৬ Wednesday ৮:৫৫:২৭ PM
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি: ![]() ঝালকাঠির নলছিটিতে গাড়িতে অভিযান চালিয়ে এক হাজার সাতশ কেজি জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহণের একটি যাত্রীবাহী বাসে অবৈধভাবে জাটকা বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ওই স্থানে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে ওই জাটকা মাছ উদ্ধার করে। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজভী আহমেদ সবুজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে গাড়ির চালকসহ তিনজন স্টাফকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত জাটকা মাছগুলো নলছিটি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

