![]() বরিশালে গ্যাস সংকট: ১৫০০ টাকার সিলিন্ডার ১৯০০, ভোগান্তিতে নগরবাসী
৩ April ২০২৬ Friday ৫:৪৯:৩৬ PM
নিজস্ব প্রতিনিধি: ![]() বরিশাল নগরীতে হঠাৎ করে এলপিজি গ্যাস সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গত দুই দিন ধরে নগরীর বিভিন্ন খুচরা দোকানে গ্যাস না পাওয়ায় বিপাকে পড়েছেন ভোক্তারা, বিশেষ করে বাসাবাড়ির গৃহিণীরা। নগরীর নতুনবাজার এলাকায় অবস্থিত বরকত এন্ড জেনারেল স্টোরে দেখা যায়, আগে ১৫০০ টাকায় বিক্রি হওয়া একটি গ্যাস সিলিন্ডার বৃহস্পতিবার পাইকারি পর্যায়ে ১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরা পর্যায়ে সেই গ্যাস ১৯০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দোকান মালিকদের কাছে গ্যাস ক্রয়ের রশিদ বা নির্ধারিত মূল্য সম্পর্কে জানতে চাইলে তারা জানান, আগের কেনা পণ্য থাকলেও নতুন দামে বিক্রি করা হচ্ছে। পরবর্তীতে কোম্পানি দাম সমন্বয় করবে বলেও দাবি করেন তারা। এদিকে ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নড়েচড়ে বসেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জানিয়েছেন, কোনো ভোক্তা অভিযোগ করলে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলা প্রশাসকও জানিয়েছেন, নির্ধারিত মূল্যের বেশি দামে গ্যাস বিক্রির কোনো সুযোগ নেই। যদি কেউ অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে, তাহলে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

