Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:১৭ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় অনুষ্ঠিত 
৪ April ২০২৬ Saturday ১২:৩৭:০১ PM
Print this E-mail this

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় অনুষ্ঠিত 


ঝালকাঠি প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কাঠালিয়া সদর ইউনিয়নের  উত্তর আনইলবুনিয়া মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাতটি ঘোড়া অংশ নেয়। 

প্রতিযোগিতায় মো. এনায়েত শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. সিরাজ শিকদারের ঘোড়া তৃতীয় হয়।

পরে বিজয়ীদের মাঝে  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, ইউপি সদস্য মোঃ আইউব আলী, সংরক্ষিত নারী ইউপি সদস্য ছাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা পুরস্কার বিতরণ করেন।

ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার। 

স্থানীয় শতশত নারী শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। স্থানীয় চান্দের হাট গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com