![]() ভোলায় ছাত্রলীগের ঝটিকা মিছিল
৪ April ২০২৬ Saturday ৫:৫৭:১১ PM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় প্রথমবারের মতো প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ এপ্রিল) ভোরে শহরের বাংলাস্কুল মোড়ে জেলা আওয়ামী লীগের আগুনে পোড়া কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে সেখান থেকে মিছিলটি বের হয়। ভিডিওতে ‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এসব স্লোগান দিতে দেখা যায়। এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

