" />
AmaderBarisal.com Logo

জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে ভোলার দুই প্রতিষ্ঠান


আমাদেরবরিশাল.কম

৪ April ২০২৬ Saturday ১০:৫১:০৬ PM

ভোলা প্রতিনিধি:

উৎপাদন ও পরিবহন খাতে ব্যবহারের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ভোলা বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খান ফ্লওয়ার মিল ও জেকে ট্রেডার্স নামে দুটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক মো.জামাল উদ্দিন খান।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিজ প্রতিষ্ঠানের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় মজুদ থাকা ডিজেল শেষ হয়ে গেছে। বর্তমানে কোনো ডিজেল মজুদ নেই। নদীর ঘাট হতে গাড়িতে করে গম গুদামে নিয়ে আসার মতো কোনো ডিজেল নেই। যে কারণে দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ময়দা, ভূষি, মুড়ি ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এবং ভোলার আনাচে-কানাচে উৎপাদিত পণ্য নিজ পরিবহনের দ্বারা পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

জামাল খান আরও বলেন, আজ থেকে যদি আমি ডিজেল সরবরাহ না পাই তাহলে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন ও বিভিন্ন উপজেলায় আমার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য পৌঁছানো সম্ভব হবে না। ডিজেলের জন্য পণ্য উৎপাদন করতে না পারলে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কর্মহীন হয়ে যাবেন।

এছাড়া তিনি দাবি করেন, আমি ভোলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও ডিজেল পাচ্ছিনা, তারা আমাকে দিচ্ছে না। নিজের শিল্প প্রতিষ্ঠান দুটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।



সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার    সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০। ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।