Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৫:২৪ PM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধনে হামলা
৬ April ২০২৬ Monday ১২:৫৩:১১ PM
Print this E-mail this

ঝালকাঠির কাঠালিয়ায় ভেরিবাঁধা নির্মানে বাঁধা দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধনে হামলা


ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল সংলগ্ন ভেরীবাঁধ নির্মান কাজে ভূমিদস্যুদের বাঁধা দেয়ার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করলো ঐ মানববন্ধনে ভূমিদস্যুরা হামলা করে। 

আজ ০৬ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলার পশ্চিম আউরা তালতলা খাল সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের দলবল মানববন্ধনে অংশগ্রহণকারীদের উপর হামলা করে পন্ডু করার চেষ্টা করে। মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীর প্রতিরোধে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়। 

উপজেলার পশ্চিম আউরা তালতলা খালে ভেরিবাঁধ না থাকায় প্রতিবছর এলাকার কৃষকদের শতশত একর জমির ফসল, গাছপালা, মৎস্য, পানের বরজসহ বিভিন্ন মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়। এ ছাড়াও বন্যা ও বর্ষা মৌসুমে পানি ঢুকে বাড়ী-ঘর তলিয়ে যায়। ভেরিবাধ না থাকায় স্কুল শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি প্রতিবাদে প্রেক্ষিতে সরকার খালের তীরে দুই কিলোমিটার ভেরীবাঁধ নির্মানের কাজ শুরু করেন। এলাকাবাসীর অভিযোগ মামলাবাজ নামে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন ভেরিবাঁধ নির্মানে বাঁধা দেন। ফলে বিএডিসি কর্তৃপক্ষ ভেরিবাঁধ নির্মান কাজ বন্ধ রাখেন। নির্মান কাজ চালিয়ে যাওয়ার জন্য এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত ভাবে অবহিত করেন। ভুক্তভোগী এলাকাবাসী কোন প্রতিকার না পেয়ে আজ সোমবার সকাল ১০ টায় নির্মানাধীন ভেরিবাঁধ এলাকায় মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধন পন্ডু করার জন্য নাসির উদ্দিনের দলবল হামলা চালায়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন-উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল মালেক তালুকদার, ব্যবসায়ী মোঃ গোলাম রব্বানী মিলন, কলেজ ছাত্রী নাজমা আক্তার ও গৃহীনি মাসুমা বেগম। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com