![]() ভোলায় পাচারকালে ২০ ব্যারেল জ্বালানি তেল জব্দ
৭ April ২০২৬ Tuesday ১১:২৫:২২ AM
ভোলা প্রতিনিধি: ![]() ভোলায় অবৈধভাবে পরিবহনের সময় চার হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় তেলের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার এ জরিমানা করেন। কোস্টগার্ড জানিয়েছে, বরিশাল থেকে একটি ট্রলারে করে শ্রীপুরে অবৈধভাবে তেল পরিবহন করছিল একটি চক্র।গোপন সংবাদ পেয়ে ভোলা কোস্টগার্ডের একটি টিম শ্রীপুরে অভিযান চালিয়ে ট্রলারসহ তেল জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত তোলের মালিক মামুন মিঝিকে ৫০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত ট্রলারে ২০ ব্যারেল ডিজেল ছিল, যার বাজার মূল্য প্রায় চার লাখ টাকা। সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক প্রকাশক: মোঃ মোয়াজ্জেম হোসেন তালুকদার সম্পাদক: মো: জিয়াউল হক
সাঁজের মায়া (২য় তলা), হযরত কালুশাহ সড়ক, বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, মুঠেফোন : ০১৮২৮১৫২০৮০ ই-মেইল : hello@amaderbarisal.com
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। |
||

